আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণে অধীর আগ্রহে দেশবাসী : অ্যাডভোকেট এমরান চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২২ PM

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণে অধীর আগ্রহে দেশবাসী : অ্যাডভোকেট এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৬:৫৭:০৭ PM

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণে অধীর আগ্রহে দেশবাসী : অ্যাডভোকেট এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশনায়ক তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবরে দেশবাসী আশায় বুক বাঁধছে। দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন-এ খবরে মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আগামীর রাষ্ট্রনায়ককে বরণ করতে দেশের মানুষ অধীর আগ্রহে প্রস্তুত রয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান আহমদ চৌধুরী আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক ও মাথার ছায়া। তাঁর উপস্থিতিতেই আমরা শক্তি ও সাহস পাই। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং দীর্ঘ হায়াত নসিব করেন-এটাই আমাদের সকলের প্রার্থনা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, যুগ্ম সম্পাদক এস. এ. রিপন ও মাস্টার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি নেতা ফারুক উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক খন্দকার মাহতাব ও সাংগঠনিক সম্পাদক এহইয়া আহমেদ দুলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছায়িদ আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ-সভাপতি কামরুল হাসান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনু এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ