সিলেট বিএনপির প্রতি*বাদ মিছিল, গু*লি বর্ষ*ণের ঘটনায় জড়িতদের গ্রে*প্তার ও দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দা*বি
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২৮ PM

ওসমান হাদী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ-এর ওপর গু*লি ব*র্ষণের ঘ*টনার প্রতি*বাদ

সিলেট বিএনপির প্রতি*বাদ মিছিল, গু*লি বর্ষ*ণের ঘটনায় জড়িতদের গ্রে*প্তার ও দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দা*বি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৮:৪০:৫৬ PM

সিলেট  বিএনপির প্রতি*বাদ মিছিল, গু*লি বর্ষ*ণের ঘটনায় জড়িতদের গ্রে*প্তার ও দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দা*বি

ছবি:সংগৃহীত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ-এর ওপর গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন-এর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশ ও বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

মিছিলে জেলা ও মহানগর বিএনপির সহ-সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আফজাল হোসেন, আব্দুর রহিম মল্লিক, কামরুল হাসান শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া জেলা ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মূর্শেদ আহমদ মুকুল, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল ওয়াহি সুহেল, রেজাউল করিম আলো, কুহিনূর আহমদ, মতিউল বারী খূর্শেদ, শাকিল মূর্শেদ, ফাতেমা জামান রোজি ও আবুল কালাম।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট আল আসলাম মুমিন ও দেওয়ান জাকির; প্রচার সম্পাদক বেলায়েত হোসেন; জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ; মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাটসহ বিভিন্ন সম্পাদকমণ্ডলীর নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফসর খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, জলবায়ু সম্পাদক সবুর আহমদ, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, পরিবার কল্যাণ সম্পাদক হাবিব আহমদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিলে মহানগর তাতী দলের আহ্বায়ক কয়েস আহমদ ও সদস্য সচিব বেলাল আহমদ, জেলা তাতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ ছাত্র ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন গুলি বর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র ও দেশের রাজনৈতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’  তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার মাধ্যমে বিরোধী কণ্ঠ দমন করার অপচেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ