শ্রীমঙ্গলে রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ PM

শ্রীমঙ্গলে রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৮:৫৯:২৯ PM

শ্রীমঙ্গলে রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরতলীর হবিগঞ্জ সড়ক সংলগ্ন শ্রীমঙ্গল ইন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা মো. ইয়াকুব আলী, হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও চিকিৎসক নাজেম আল কোরাশী রাফাত, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন প্রমুখ।

এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখা সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০২৫ সালের জন্য পরিকল্পিত কার্যক্রমও উপস্থাপন করা হয়।

এর আগে সকাল থেকেই সংস্থার সদস্যরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ১০০তম ক্যাম্প পরিচালনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ