কেমুসাস বইমেলায় ‘গান প্রতিযোগিতা’
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৭ PM

কেমুসাস বইমেলায় ‘গান প্রতিযোগিতা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০১:০২:০৫ AM

কেমুসাস বইমেলায়  ‘গান প্রতিযোগিতা’

ছবি:সংগৃহীত


কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর উদ্যোগে ৯ দিনব্যাপী ১৯তম কেমুসাস বইমেলার ষষ্ঠ দিনে গান প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে। সংসদের কোষাধ্যক্ষ ও বইমেলা উপকমিটির আহবায়ক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শনিবার বিকালে বইমেলা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর সহসভাপতি রুহুল ফারুক প্রধান অতিথির বক্তব্য দেন। 

বইমেলা উপকমিটির সদস্য সচিব কামরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বইমেলা উপকমিটির সদস্য কবি অ্যাডভোকেট কামাল তৈয়ব, ভ্রমণলেখক মোয়াজ আফসার, কণ্ঠশিল্পী শামসুল ইসলাম খান, সিলেট আইডিয়াল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আহমদ হোসাইন। 

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওমর ফারুক। বিচারক হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী শামসুল ইসলাম খান, কণ্ঠশিল্পী সুজাউল কবির শামীম, কণ্ঠশিল্পী আহমদ হোসাইন, কণ্ঠশিল্পী ওমর ফারুক। 

গান প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ‘ক’ গ্রæপে ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘খ’ গ্রæপে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা, ‘গ’ গ্রæপে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এবং ‘ঘ’ গ্রæপে কলেজ বিশ্ববিদ্যালয় সমমানের শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

বইমেলা উপলক্ষে প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ১৪ ডিসেম্বর (রবিবার): বিকেল ৩টাÑহাতের লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা; সন্ধ্যা ৬টাÑশহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা। ১৫ ডিসেম্বর (সোমবার): বিকেল ৩টাÑআলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার): সন্ধ্যা ৬টাÑবিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান। সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখর এই বইমেলা চলবে ৯ দিনব্যাপী। 



  

জৈন্তা বার্তা/ ওয়াদুদ