শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বীরমুক্তিযোদ্ধাগণের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
রবিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার চিকনাগোল ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত কহাইগড় বীরমুক্তিযোদ্ধাগণের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণকালে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তা মো. বুরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাপস চন্দ্র পাল, মুক্তিযোদ্ধার সন্তান মেমিন আহমেদ, শরীফ আহমেদসহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম।
জৈন্তা বার্তা/আরআর




