সিলেটের গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলায় শহীদ বেদীতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।
বেলা ১১টায় উপজেলা কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদের পরিচালনায় বক্তব্য দেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, উপজেলা সংসদের সাবেক কমান্ডার সফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানি প্রমুখ।
এ সময় মিল্টন চন্দ্র পাল বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্তিম লগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, আলোকবর্তিকা ও অগ্রযাত্রার পথপ্রদর্শক। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এই দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহিদ বুদ্ধিজীবীকে। তাঁদের ত্যাগ ও আদর্শ আমাদের ন্যায়ভিত্তিক, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে— এই হোক আমাদের অঙ্গীকার।
জৈন্তা বার্তা/আরআর




