সিলেটে নিষিদ্ধ ছা ত্র লী গ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রে ফ তা র
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:২১ PM

সিলেটে নিষিদ্ধ ছা ত্র লী গ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৫:৫২:০৩ PM

সিলেটে নিষিদ্ধ ছা ত্র লী গ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রে ফ তা র

সংগৃহিত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার ভোরে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এবং ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ও উপ-পরিদর্শক নাজমুল হক মামুনসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অপারেশন ডেভিল হান্ট ফেস-২ পরিচালিত হয়। 

অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলীকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেস-২’-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তাদের ২০২৪ সালের বৈষম্য বিরোধী মামলায় আটক করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশন চলমান থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা