ছবি:সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
১৬ ই ডিসেম্বর সকালে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, গণতন্ত্র ও সাংবাদিকতার নৈতিক দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি বদরুল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আহমদ, সাধারণ সম্পাদক মো: শাহ আলম, অর্থ সম্পাদক ফাহিম আহমদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিন, দপ্তর সম্পাদক তামিম আহমদ, সহ দপ্তর সম্পাদক ইমন আহমদ প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি শেষে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার এই অর্জন ধরে রাখতে দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্য প্রকাশের কোনো বিকল্প নেই।
বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখা মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং তাঁদের আত্মত্যাগের আদর্শে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




