সিলেটে আওয়ামী লীগর ৭ নেতাকর্মী গ্রে*প্তার
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪২ PM

সিলেটে আওয়ামী লীগর ৭ নেতাকর্মী গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০৪:৫৭:৫৫ PM

সিলেটে আওয়ামী লীগর ৭ নেতাকর্মী  গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


সিলেট মেট্রোপলিটন পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগর ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তারা সবাই আওয়ামী লীগ এর অঙ্গ-সংগঠনসমুহর নেতাকর্মী। 

গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রাপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, শনি ও রোববার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৭ জনক গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাতজন হলন ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তায়ফ আহমদ (৩৬), এয়ারপোর্ট এলাকার মো. ফেরদৌস রহমান (২৩), জালালাবাদ থানার সোনাতলা গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা তানজির আলী (৩৫), মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবিদুর রহমান আবিল (৪৬), নগরীর ২৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন (৩৫) ও মহানগর যুবলীগর সদস্য তুহল আহমদ (৩৩) ও নগরীর ২৭ নং ওয়ার্ড আওয়ামীলগের  ছয়ফ খান ।

সিলেট মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ