ছবি:নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনে মহান বিজয় দিবস উদযাপন আলোচনা সভা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের আয়োজনে সকালে সমাবেশ ও পতাকা উত্তোলন,র্যালি এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদের পরিচালনায় মহান বিজয় দিবসের আলোচনা সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ফলাফল ঘোষণা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আহসানুল হক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দশগাঁও নওয়াগাও হাই স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তার,প্রভাষক কাওছার আহমদ,গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বদরুল ইসলাম,প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির কোষাধাক্ষ মাস্টার শফিকুর রহমান।
উপস্থিত ছিলেন, অভিভাবক নাসির উদ্দিন,জয়নাল আবেদীন,বেলাল উদ্দিন রবিচন্দ, রনি চন্দ,ফয়জুর রহমান ও প্রত্যাশা কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
জৈন্তাবার্তা / সুলতানা




