মহান বিজয় দিবসে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পন
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪১ PM

মহান বিজয় দিবসে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০৬:৪১:১৫ PM

মহান বিজয় দিবসে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পন

ছবি:নিজস্ব


মহান বিজয় দিবস উপলক্ষে আজ সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সংগঠন ১৬ ডিসেম্বর  বিজয়ের প্রথম প্রহরে বিশ্বনাথ স্থানীয় স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করেছে। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করেন সংগঠনের সাংবাদিকবৃন্দ। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি : মো.শাহিন উদ্দীন (দৈনিক সংগ্রাম,আমাদের সিলেট) সাধারণ সম্পাদক, মো. সায়েস্তা মিয়া(দৈনিক মানব কন্ঠ, দৈনিক জৈন্তা বার্তা), সাংগঠনিক সম্পাদক:

শ্রী অজিত চন্দ্র দেব (দৈনিক আলোর দিগন্ত), দপ্তর সম্পাদক : কবি এস.পি.সেবু (দৈনিক স্বাধীন বাংলা,দৈনিক আলোকিত সিলেট, গাঙচিল টিভি), যুগ্ম সম্পাদক : আলতাব হোসেন(দৈনিক বিজয়ের কন্ঠ),অর্থ সম্পাদক : আব্দুল কাইয়ুম (দৈনিক পরিবার,বিওন টিভি ইউকে),সদস্য ছালেক উদ্দীন(এনআরডি টিভি ইউকে),সদস্য এস.এ.সাজু (বিশ্বনাথ বার্তা), মিডিয়া কর্মী মো.আমীর আলী, মিডিয়া কর্মী মো.আয়াছ আলী ও সিলেট থেকে আগত দৈনিক ঘোষনা পত্রিকার জেলা প্রতিনিধি ও সুরমা বাসিয়া টিভির সম্পাদক ও প্রকাশক আশিকুর রহমান রানা প্রমুখ।সাংবাদিকগণ পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের পুরুষ্কার বিতরণ অনুষ্টান, মেলা পরিদর্শন ও মুক্তিযুদ্ধাদের সংবর্ধনায় যোগ দেন।

জৈন্তাবার্তা / সুলতানা