এসএমপি’র পৃথক অভিযানে ১১ জুয়া*ড়ি গ্রে*ফতার
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৪ PM

এসএমপি’র পৃথক অভিযানে ১১ জুয়া*ড়ি গ্রে*ফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ১২:১৩:৫৭ AM

এসএমপি’র পৃথক অভিযানে ১১ জুয়া*ড়ি গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে জালালাবাদ থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে মোট ১১ জন জুয়াড়ি গ্রেফতার হয়েছেন।

জালালাবাদ থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এসআই (নিঃ)/ফাইনূর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও পয়েন্টস্থ বাদাঘাট তেমুখি রাস্তার পাশে ওয়ারিছ মিয়ার মার্কেটের মেসার্স সোলেমান নামীয় দোকানের ভেতরে অভিযান পরিচালনা করে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৯ জন জুয়াড়িকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রব (৪৫), আব্দুর কাহির (৪৫) (উভয় চাতলী বন্দর, এয়ারপোর্ট থানা), আব্দুল লতিব (৪০), হারিচ মিয়া (৪৫), দেলোয়ার হোসেন (৫৫), রকিব উদ্দীন (৩৮) (সকলেই নাজিরেরগাঁও), মোঃ তোফাজ্জল (৪৫) (কুমারগাঁও), আমীর আব্দুর শহীদ (৪০) (নয়াখুরুমখোলা) এবং ফাজিল আহম্মদ (৪৫) (টুকেরগাঁও)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জালালাবাদ থানায়  এসএমপি অ্যাক্টের ৯৫ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, একইদিন বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কোতোয়ালী মডেল থানাধীন রিকাবীবাজারস্থ ফুলকলির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া খেলার সময় আরও ২ জন জুয়াড়িকে আটক করে।

ডিবি পুলিশের হাতে আটকরা হলেন- জিসান আহমেদ (১৯), সাং-ঘাসিটুলা, মোকামবাড়ি, থানা-কোতোয়ালী এবং ফারুক হোসেন (৫৯), সাং-উজানঢাকি, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএমপি সূত্র জানায়, মহানগর এলাকায় জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ