প্রতীকী ছবি
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার পাঁচ পীরের মাজারের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের শনাক্ত করেছে পুলিশ। তিনি দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার ১নং রোডের সুনামপুরের আব্দুল হাসিমের ছেলে আব্দুল মালিক।
এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করেছিল কোতোয়ালী থানার পুলিশ।
জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি কোতোয়ালী থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিলেট কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয়, মৃত ব্যক্তির পাসপোর্টের একটি কপি থেকে তার নাম-পরিচয় শনাক্ত করে পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




