‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ- এমরান চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৪ PM

‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ- এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৮:১৩:৩৬ PM

‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ- এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের হাট-বাজার ও গ্রামেগঞ্জে পৌঁছে দিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

দলীয় নির্দেশনায় তিনি সাধারণ মানুষের মনোভাব বোঝা ও স্থানীয় সমস্যা সরেজমিনে চিহ্নিত করার লক্ষ্যে দ্বারে দ্বারে যাচ্ছেন। বুধবার দিন ও মঙ্গলবার রাতে (১৭ ও ১৬ ডিসেম্বর) গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন ছোট-বড় বাজারে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। দেশ গড়ার জন্য বিএনপির মতো বাস্তবভিত্তিক ও সুপরিকল্পিত কর্মসূচি অন্য কোনো রাজনৈতিক দল গ্রহণ করতে পারেনি। বিএনপি মানুষের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী দেশ পুনর্গঠনের বৃহৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন। তাঁর আগমনকে ঘিরে সারাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি দেশে ফিরলেই দেশের সামগ্রিক চিত্র বদলে যাবে। দলে দলে মানুষ বিএনপিতে যোগ দেবেন এবং দেশ গড়ার মহাপরিকল্পনায় শামিল হবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা নতুন উদ্যমে দেশের জন্য কাজ শুরু করবেন। তখন দেশ ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্রের জাল ভেঙে পড়বে।’

‘দেশ গড়ার পরিকল্পনা’ সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই কর্মসূচিতে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ