পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় দুঃ*স্থদের মাঝে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৫ PM

পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় দুঃ*স্থদের মাঝে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ১০:৪৯:১৬ PM

পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় দুঃ*স্থদের মাঝে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ

ছবি:সংগৃহীত


পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেটের উদ্যোগে ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর দুঃস্থ ও অসচ্ছল মানুষের মাঝে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টা ১৫ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুনাক, এসএমপি, সিলেটের সভানেত্রী জনাব সিদরাতুল মুনতাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জনাব খান মো. রেজা-উন-নবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাই রাফিন সরকার। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোট ১০ (দশ) জন দুঃস্থ ব্যক্তির মাঝে জীবিকায়নের সহায়ক উপকরণ হিসেবে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়। উপকারভোগীরা হলেন-

 মো. শিমুল (ভ্যান), পিতা-মাহবুবুর রহমান, ঠিকানা-দারা মিয়ার কলোনি, আমিন খান রোড, পাঠানটুলা পূর্ব, সিলেট সদর।

 আলেক মিয়া (ভ্যান), পিতা-আব্দুল কাদির, ঠিকানা-মতিন মিয়া কলোনি, পূর্ব ধুলী, শাহী ঈদগাহ, সিলেট।

 আলীম হোসেন সবুজ (ভ্যান), ঠিকানা-দেবপুর, ইসলামপুর, সিলেট সদর।

মো. লালন আহমদ (রিকশা), পিতা-মাসুক মিয়া, ঠিকানা-ইসলামপুর, দক্ষিণ সুরমা, সিলেট।

 গুলফর উদ্দিন (রিকশা), পিতা-ফজলুর রহমান, ঠিকানা-দেবপুর, ইসলামপুর, সিলেট সদর।

 রুহুল আমিন (রিকশা), ঠিকানা-মিতালী আবাসিক এলাকা, সিলেট সদর।

 মো. কানু মিয়া (রিকশা), ঠিকানা-জালালি/৩৯, নরশিংটিলা, সিলেট সদর।

 হাফেজ মোহাম্মদ আবু জাফর আলী (রিকশা), ঠিকানা-বালুচর, সাদিপুর, সিলেট।

 মো. ছায়েদুল ভূঁইয়া সুজন (ফুডকার্ট), পিতা-মো. ইউসুফ ভূঁইয়া, ঠিকানা-কুয়ারপাড়, সিলেট সদর।

 মুক্তার আহমদ (ফুডকার্ট), পিতা-আব্দুল মান্নান, ঠিকানা-শ্যামলী রোড-১, দেবপুর, সিলেট সদর।

আলোচনা সভায় বক্তারা বলেন, পুনাকের ‘স্বাবলম্বী’কর্মসূচি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ অসচ্ছল মানুষকে আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ