ছবি:সংগৃহীত
নগরীতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। আটকরা হচ্ছেন ৩ নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া, আ.লীগ নেতা মোহম্মদ আলী বটল ও কামাল হোসেন।
মঙ্গলবার রাতে এবং বুধবার ডিসেম্বর ভোরে পৃথক অভিযানে বিমানবন্দর থানা পুলিশ তাদের আটক করে। বিমানবন্দর থানার ওসি শাহ মো. মোবাশ্বির জানান, তারা গণভ্যুত্থানে দায়েরকৃত মামলার আসামী। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




