জৈন্তাপুরে বালু উত্তো*লন, পাহাড় কা*টা ও চাঁদা*বাজি প্রতি*রোধে প্রশাসনের জরুরী বার্তা
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৭ AM

জৈন্তাপুরে বালু উত্তো*লন, পাহাড় কা*টা ও চাঁদা*বাজি প্রতি*রোধে প্রশাসনের জরুরী বার্তা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০১:৩৫:৩৮ AM

জৈন্তাপুরে বালু উত্তো*লন, পাহাড় কা*টা ও চাঁদা*বাজি প্রতি*রোধে প্রশাসনের জরুরী বার্তা

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সহ স্থানীয় প্রশাসনের সমন্বয়ে জনস্বার্থে গুরুত্বপূর্ণ একটি বার্তা প্রদান করা হয়েছে, যাতে জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন, পাথর চুরি, পাহাড় কাটা ও প্রশাসনের নামে চাঁদাবাজি প্রতিরোধে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে।

১৮ই ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক  ১২:৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল পেইজ থেকে প্রচারিত বার্তায় জানানো হয় -

‘জৈন্তাপুর উপজেলায় কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন, পাথর চুরি বা পাহাড় কাটা ইত্যাদি কর্মকাণ্ড কিংবা প্রশাসনের নামে চাঁদাবাজি করে, তাৎক্ষণিকভাবে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের দিক দিয়ে তা ধরিয়ে দিন। স্থানীয়ভাবে ঐক্য বাড়িয়ে এসব অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখুন। জৈন্তাপুরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সকলের সহযোগিতা কাম্য। শুধু ছবি বা ভিডিও শেয়ার করাই যথেষ্ট নয়-সম্মিলিতভাবে অপরাধীদের বুঝিয়ে ঘোষণা করতে হবে। প্রশাসন সর্বদা আপনার সাথে আছে।’

বার্তায় আরো বলা হয়েছে-‘প্রশাসন বলতে এখানে জৈন্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সহ সকল প্রশাসনিক কর্মকর্তাকে বোঝানো হয়েছে। প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করা ও অপরাধের মূল শিকড় ভেঙে দেয়া ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব।’

এতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে বিরাজমান এসব অবৈধ কার্যক্রম প্রতিহত করার জন্য আন্তরিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে স্থানীয় মানুষ ও প্রশাসন একসাথে কাজ করলে অপরাধ, পরিবেশের ক্ষতি ও প্রাকৃতিক সম্পদের অবৈধ ব্যবহারের মত গুরুতর সমস্যা দ্রুত কমানো সম্ভব হবে-এমনটাই মনে করছে জৈন্তাপুরের সর্বস্তরের মানুষ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ