গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের সং*ঘর্ষে নি*হত ২
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৬ AM

গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের সং*ঘর্ষে নি*হত ২

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ১২:৪৩:০৮ PM

গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের সং*ঘর্ষে নি*হত ২


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ২নং সদর ইউনিয়নের তের মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কালো টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেলে দুই আরোহী ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন কালো জিক্সার মোটরসাইকেলেও ছিলেন আরো দুইজন। দুই মোটরসাইকেলের সংঘর্ষ হলে আরোহীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের জিতু মিয়ার পুত্র আব্দুল আহাদ (৪৩) ও  রাণাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার পুত্র সাব্বির আহমদ (২৩)। গুরুতর আহত অন্য দুইজন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

 গোলাপগঞ্জ মডেল থানার এসআই আনন্দ চন্দ্র বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানায় আনা হয়েছে এবং এ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর