সিলেটে অ*পহরণ করে মু*ক্তিপণ আদায়, গ্রে*প্তার ২
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৮ AM

সিলেটে অ*পহরণ করে মু*ক্তিপণ আদায়, গ্রে*প্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০১:৫৯:৪৪ PM

সিলেটে অ*পহরণ করে মু*ক্তিপণ আদায়, গ্রে*প্তার ২


অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় সিলেটে ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে র‌্যাবের একটি দল দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভার্থখলা এলাকার নাজমুল হোসেনের ছেলে আহমদ হোসেন মাহিন (৩০) ও শরীয়তপুর জেলার নাড়িয়া থানার হালইসার এলাকার আনোয়ার হোসেনের ছেলে সুহেল আহমদ (২৪)।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, ভিকটিম সিলেটের কানাইঘাট থানাধীন সোনারখেওড় এলাকার বাসিন্দা। গত ৩০ নভেম্বর দুপুরে ভিকটিম সিলেট কোর্টে একটি মামলায় হাজিরা শেষে বিরতিহীন গাড়িযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় অপহরণকারীরা ভিকটিমকে বহনকারী বাসের গতিরোধ করে নোয়াহ গাড়িতে করে ভিকটিমকে জোরপূর্বক হাত-পা বেঁধে তুলে নিয়ে যায়। পরে ভিকটিমকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়ে বিবস্ত্র করে শারিরীক নির্যাতন ও বেধড়ক মারধর করা হয়। নির্যাতনের ভিডিও ভিকটিমের পরিবারের কাছে পাঠিয়ে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

এ সময় ভিকটিম মোবাইল ফোনে তার বড় ভাই ও বোনকে অপহরণকারীদেরকে ৮ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার জন্য বলেন। পরবর্তীতে ভিকটিমের আত্মীয় তাকে বাঁচানোর জন্য দাবিকৃত ৮ লাখ টাকার মধ্যে পৃথকভাবে ৫ লাখ টাকা ও ৩ লাখ টাকা অপহরণকারী চক্রকে প্রদান করেন। অতঃপর অপহরণকারীরা গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় সিলেটের তালতলা এলাকায় ভিকটিমকে তার পিতা ও বোনের কাছে বুঝিয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন।


জৈন্তা বার্তা/আরআর