ছবি:নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে দুই,জনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন—শামীম আহমেদ (৩২)সাবেক প্রচার সম্পাদক দক্ষিণ রনিখাই ইউনিয়ন ছাত্রলীগ, পিতা- মৃত ইরশাদ আলী, সাং-গৌরিনগর, এবং আব্দুল মতলিব ওরফে মতিন (৫৫),(সাবেক সভাপতি দক্ষিণ রনিখাই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ) পিতা- মৃত আঃ গফুর, সাং- পূর্ব বর্ণি, উভয় থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটদ্বয়কে থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর )ভোর রাতের দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান ও সুজন চন্দ্র কর্মকার, পুলিশ পরিদর্শক (তদন্ত)
ওসি শফিকুল ইসলাম খান জানান,গ্রেফতারকৃতদের কোম্পানীগঞ্জ থানার মামলা নং-নং-১৯, তারিখ: ১৭ ডিসেম্বর, ২০২৫খ্রি. জিআর নং-২৫০/২০২৫,২০২৫খ্রি.ধারা-৭/৮/৯/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধীত/২০১৩); মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা / সুলতানা




