ডে*ভিল হান্ট-২ অভি*যানে সিলেটে টানা গ্রেফ*তার, আত*ঙ্কে নি*ষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৭ AM

গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রে*ফতার

ডে*ভিল হান্ট-২ অভি*যানে সিলেটে টানা গ্রেফ*তার, আত*ঙ্কে নি*ষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৭:১৭:৫০ PM

ডে*ভিল হান্ট-২ অভি*যানে সিলেটে টানা গ্রেফ*তার, আত*ঙ্কে নি*ষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

ছবি:সংগৃহীত


সিলেট জেলা ও মহানগরে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট-২’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত  পাঁচ দিনে জেলায় ও মহানগরে গ্রেপ্তারের সংখ্যা প্রায় অর্ধশতে পৌঁছেছে। ফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চরম আতঙ্কের মধ্যে সময় পার করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত সিলেট মহানগর ও জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে এসব গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ও বুধবার পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। পরে  মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক ঘোষণায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার তিনি ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের নির্দেশ দেন। এতে করে সিলেটের আওয়ামী  ঘরানার নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। অনেকেই  আত্মগোপনে চলে গেছেন, কেউ কেউ  পালিয়ে বেড়াচ্ছেন । 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপরই সরকার ‘অপারেশন ডেভিল হান্ট-২’ শুরুর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তের পর তাৎক্ষণিকভাবে অভিযান বাস্তবায়ন শুরু হয়। অভিযানের প্রথম দিনেই সিলেট জেলা ও মহানগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে নিয়মিতভাবে অভিযান চলমান রয়েছে। গত চার দিনে শুধু কোম্পানীগঞ্জ উপজেলাতেই ৭ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হওয়া উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন-বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল বাছিত, সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহনুর হোসাইন, রামপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, জকিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ, বারহাল ইউপি আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাই, উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, জকিগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুবক্কর এবং বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসাইন।

এছাড়া সিলেট মহানগর পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া অন্যরা হলেন- ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ (৪০), যুবলীগ কর্মী আহমেদ হোসেন মুন্না (৩১), খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া (৬৪), আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী বলি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন (৫৬), মো. ইয়াহিয়া (৪২), সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি দিলোয়ার হোসেন (৪৫), বিজিতলাল উজ্জ্বল ওরফে নিধিরঞ্জন (৩৫) এবং নূরুল ইসলাম (৬০)।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা জিআর মামলা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারার সন্দেহভাজন আসামি। , ডেভিল হান্ট-২ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ