বিয়ানীবাজারে ‘মুক্তিযুদ্ধ ও জমিয়ত: জ্যোতির্ময় অধ্যায়’ শীর্ষক আলোচনা সভা
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৬ AM

বিয়ানীবাজারে ‘মুক্তিযুদ্ধ ও জমিয়ত: জ্যোতির্ময় অধ্যায়’ শীর্ষক আলোচনা সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৯:২০:০৭ PM

বিয়ানীবাজারে ‘মুক্তিযুদ্ধ ও জমিয়ত: জ্যোতির্ময় অধ্যায়’ শীর্ষক আলোচনা সভা

ছবি:সংগৃহীত


বিজয়ের মাস ডিসেম্বর ও মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিয়ানীবাজার পৌর শাখার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ ও জমিয়ত: জ্যোতির্ময় অধ্যায়’ শীর্ষক আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জমিয়ত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি হাফিজ জাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ সাদিক আহমদ ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসাইন-এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট মাওলানা আব্দুল খালিক মাসউদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি শরীফুল হাসানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে জমিয়তের ঐতিহাসিক ভূমিকা, স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের গুরুত্বপূর্ণ অবদান এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বাকশক্তি বিকাশ ও যোগ্য নেতৃত্ব তৈরিতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সদস্য ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

পরিশেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ