ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের বঙ্গবীর রোডস্থ উপহার কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিটির মিটির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন পিরিজপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুয়াইব আহমদ চৌধুরী।
খালেদ চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফাতাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন নানা প্রতিকূলতা ও অসুস্থতার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন। তাঁর সুস্থতা দেশের গণতন্ত্রের শক্ত ভিত হিসেবে কাজ করবে।
এ সময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী কোটি মানুষের আস্থার প্রতীক। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকা খালেদ চৌধুরী দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নিয়মিত অবদান রেখেছেন।
স্বদেশ প্রত্যাবর্তন করেই খালেদ চৌধুরীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক এনামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্রদল ও জিয়া মঞ্চের প্রতিনিধি এবং প্রবাসী নেতারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




