কানাইঘাটে ছাত্রলীগের সভাপতি গ্রে*প্তার
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৫৬ AM

কানাইঘাটে ছাত্রলীগের সভাপতি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ০১:০৭:৪৬ PM

কানাইঘাটে ছাত্রলীগের সভাপতি গ্রে*প্তার


সিলেটের কানাইঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কানাইঘাট উপজেলা সভাপতি রাওয়ান আহমদকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত রাওয়ান আহমদ (২৬) কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের চটিগ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মাসুক আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাট উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় রাওয়ান আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ছাড়া জুলাই আন্দোলন চলাকালে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

জৈন্তা বার্তা/আরআর