ছবি:নিজস্ব
ইনকিলাব মঞ্চের মুখপাত্র. জুলাই বিপ্লবের অকুতোভয় সৈনিক শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন। ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ উপজেলা চৌমুহনী পয়েন্ট থেকে মিছিল শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আহমদ খান রোড পয়েন্টে এসে মিছিল সমাপ্ত হয়।
মিছিলের প্রারম্ভে উপজেলার "সর্বস্তরের ছাত্রজনতা" কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্র জমিয়তকে স্বাগত জানালে উপজেলা ছাত্র জমিয়ত গ্রহণ করে এবং সম্মিলিতভাবে মিছিল করে। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, জমিয়ত নেতা মাওলানা আসাদুল হাবিব, ছাত্রনেতা শেখ আব্দুল্লাহ উসামা।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ারি আব্দুল কাদির জাকির, গোলাপগঞ্জ পৌর যুব জমিয়তের সহসাধারণ সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আবু সালেহ উসমান, সহ-সভাপতি নাঈম আহমদ, আহমদ মাজিদ, সাধারণ সম্পাদক নাসিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ জায়েদ, প্রচার সম্পাদক শামসুল হুদা মামুন সহ ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতৃবৃন্দ। পরিশেষে উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ নাঈম আহমদের দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
জৈন্তাবার্তা / সুলতানা




