শহীদ ওসমান হাদির হ*ত্যাকারীদের বি*চার দাবিতে বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের বি*ক্ষোভ
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৫৬ AM

শহীদ ওসমান হাদির হ*ত্যাকারীদের বি*চার দাবিতে বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের বি*ক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ০৯:০৬:৫৮ PM

শহীদ ওসমান হাদির হ*ত্যাকারীদের বি*চার দাবিতে বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের বি*ক্ষোভ

ছবি:সংগৃহীত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

 বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ ও পৌর জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ।

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি ন্যাক্কারজনক ও জঘন্য অপরাধ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণের আস্থা নষ্ট হবে বলেও তারা মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ শাহীনসহ উপজেলা ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

পথসভা শেষে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল হাসান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ