নগরীতে বিক্ষো*ভ সাংবাদিকদের হে*নস্তা, প্রথম আলো কার্যলায়ে আ*ক্রমন
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৫৫ AM

ওসমান হাদির মৃত্যু

নগরীতে বিক্ষো*ভ সাংবাদিকদের হে*নস্তা, প্রথম আলো কার্যলায়ে আ*ক্রমন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ১১:০৪:১৩ PM

নগরীতে বিক্ষো*ভ  সাংবাদিকদের হে*নস্তা, প্রথম আলো কার্যলায়ে আ*ক্রমন

ছবি:সংগৃহীত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে সিলেটে বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচি করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার দুপুর ২টার পর চোহাট্টা শহীদ মিনারের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে জড়ো হয় ইনকিলাব মঞ্চ, এনসিপি, ছাত্রশিবির, ছাত্র জমিয়তসহ বিভিন্ন রাজনৈতিক দল। এসময় তারা অনতিবিলম্বে হাদির হত্যাকারীদের ভারত থেকে নিয়ে এসে ফাঁসির দাবি জানান এবং তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভকারীরা বলেন, ‘হাদি হত্যাকাণ্ডে ভারতের প্রেসক্রিপশনে খুনি দল আওয়ামী লীগ ঘটিয়েছে, এটা স্পষ্ট। আমরা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিশেষ করে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের যেখানেই পাবো, সেখানেই প্রতিরোধ করবো।’

এদিকে চৌহাট্টায় সমাবেশ চলাকালে সবরসংগ্রহ করতে গেলে ৭১ টেলিভিশনের সাংবাদিকদের আওয়ামী লীগের দালাল বলে হেনস্থা করেন বিক্ষুব্ধ এক ব্যক্তি। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্র- জনতা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্টে হামলার চেষ্টা করেন। একই সময় নগরীর বারুতখানা এলাকায় প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে হামলার চেষ্টা করেন তিন যুবক। তারা ঢিল ছুড় কার্যালয়ের কাঁচ ভাঙেন। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে নগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার সকাল থেকে সড়ক, গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘৭১ টেলিভিশনের সাংবাদিক হেনস্থার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে প্রথম আলো কার্যালয়ে হামলাকারীদের এখনো সনাক্ত করা যায়নি।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ