সিলেটে ৭ দিন ধরে নি*খোঁজ মাদ্রাসাছাত্র লিমন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৫৮ AM

সিলেটে ৭ দিন ধরে নি*খোঁজ মাদ্রাসাছাত্র লিমন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৫ ০১:৫০:১৪ PM

সিলেটে ৭ দিন ধরে নি*খোঁজ মাদ্রাসাছাত্র লিমন


সাতদিনেও খোঁজ মিলেনি নিখোঁজ মাদ্রাসাছাত্র ইবনে আব্বাস লিমন (১৩) নামের এক কিশোরের। সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দী গ্রামের বাসিন্দা রেশাদ আহমদ রেশাইয়ের ছেলে এবং সিলেট নগরীর খাসদবীর জামেয়া মদীনাতুল উলূম দারুস সালাম মাদরাসার শিক্ষার্থী।

গত বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টায় আলিয়া মাদরাসা মাঠ থেকে লিমন নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় লিমনের মা ফারহানা বেগম সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (নং-১৩৮১) দায়ের করেন।

এ বিষয়ে এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, আমরা ছেলেটির সন্ধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনও তার খোঁজ মিলেনি।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি লিমনের সন্ধান পান তাহলে তানভীর আহমদ- ০১৭২৪-৪৬১৮৯২ (অভিভাবক), ০১৩০৬-১৬৯৬৭৮ বা ০১৮৮৬-৯৪১৭৫৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

জৈন্তা বার্তা/আরআর