সিলেটে ৪৭ পিস ইয়াবাসহ টিপু মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানার পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) লাউয়াই বঙ্গবীর রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করে।
ওইদিনই তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃত টিপু মৌলভীবাজারের রায়পুর (গয়ঘর) গ্রামের ফারুক মিয়ার ছেলে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, পুলিশ টিপুকে ৪৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা করেছে পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




