সিলেটের গোলাপগঞ্জে চলমান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ অভিযানে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোলাপগঞ্জ থানাধীন দাড়িপাতন এলাকার ফারুক মিয়ার ছেলে রুমেছ আহমদ (৩৫) ও তার ছোট ভাই ইমতিয়াজ আহমদ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, রুমেছ আহমদ স্থানীয় যুবলীগের নেতা এবং ইমতিয়াজ আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই ভাইয়ের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাইদ জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।
জৈন্তা বার্তা/আরআর




