জৈন্তাপুরে টুরিস্ট বাসে তল্লাশী চালিয়ে ভা র তী য় পণ্যসহ আ ট ক- ২
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৫৫ AM

জৈন্তাপুরে টুরিস্ট বাসে তল্লাশী চালিয়ে ভা র তী য় পণ্যসহ আ ট ক- ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৫ ১১:২৫:৪৮ PM

জৈন্তাপুরে টুরিস্ট বাসে তল্লাশী চালিয়ে  ভা র তী য় পণ্যসহ আ ট ক- ২

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা  পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭:৩৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানের নেতৃত্বে কিলো-৯ ডিউটিরত অবস্থায় থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে   শাহ আমানত পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪২৯৪) একটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালানো হয়। 

তল্লাশিকালে বাসের ভেতর থেকে ভারতীয় বিভিন্ন পণ্য পাওয়া যায়। এ সময় জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে কাবেরী মেহেদি ২৩০ প্যাকেট (মূল্য: ৫৫,২০০ টাকা),  Sesa তেল ৩৬ প্যাকেট (মূল্য: ৯,০০০ টাকা) , Polo লজেন্স: ২২ প্যাকেট (মূল্য: ৫,৫০০ টাকা),Benzo চকলেট: ৫০ প্যাকেট (মূল্য: ৩৭,৫০০ টাকা) , ম্যাংগো সাবান: ১২ প্যাকেট , নিভিয়া বডি লোশন : ১০টি (মূল্য: ৭,৫০০ টাকা)  ওরিও বিস্কুট: ১০ প্যাকেট (মূল্য: ২,৫০০ টাকা) শনপাপড়ী: ১০ প্যাকেট (মূল্য: ১,২০০ টাকা)।পুলিশ সূত্রে জানা যায় জব্দকৃত পন্যের সর্বমোট বাজারমূল্য প্রায় ১,২০,৮০০ টাকা সমপরিমাণ। এ সময় অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার তৈয়ব উদ্দিন (৪৫), পিতা: মৃত মনির আহমেদ, সাং: সোনাকানিয়া ওইসমাইল (৫৫), পিতা: মৃত ইব্রাহিম, সাং: গারাংগীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন  আটককৃতদের বিরুদ্ধে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য মজুদ ও বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। সোমবার  সকালে পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা