কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৫৪ AM

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০২:১৭:৫৪ PM

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার


সিলেটের কোম্পানীগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. শাহ আলম (৫১)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর ঢালার পাড় গ্রামের মৃত আব্দুর রশিদ আলীর ছেলে এবং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) ভোর রাতের দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

ওসি শফিকুল ইসলাম খান জানান, শাহ আলমকে ২০২৪ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর