সিলেটে ডা*কাতির প্রস্তুতিকালে অ*স্ত্রসহ আ*টক ৭
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৫৩ AM

সিলেটে ডা*কাতির প্রস্তুতিকালে অ*স্ত্রসহ আ*টক ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০২:৪৩:১৬ PM

সিলেটে ডা*কাতির প্রস্তুতিকালে অ*স্ত্রসহ আ*টক ৭


সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ৭ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আম্বরখানা ফাঁড়ির পুলিশ এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী বাঁশবাড়ি গলিস্থ রংধনু-২০০/৬ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ২টি চাইনিজ কুড়াল, ৬টি রামদা, ৩টি বড় আকারের ছুরি, ৬টি লোহার পাইপ ও ১টি কাঠের রোলসহ ডাকাত দলের ৬ জন সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একই দিন রাত আনুমানিক পৌনে ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন খাসদবীর এলাকা থেকে ডাকাতদলের মূলহোতা ইসতিয়াক রহমান রাজুকে (৩২) গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইসতিয়ার রহমান রাজু (৩২), একই থানার রায়নগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বাবর আহমেদ (৩৫), কোতোয়ালি থানার দক্ষিণ কানিশাইল এলাকার নুর উদ্দিনের ছেলে মো. জুয়েল (৩৪), গোলাপগঞ্জ থানার রায়নগর এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহীদ উস সামাদ (৩৫), জামালপুর জেলার জামালপুর সদর থানার নান্দিনা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. সজীব হোসেন (২৭), শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর থানার নইরা শালদাহ এলাকার মৃত শামছুল হকের ছেলে রায়হান আহমেদ (৩৯) ও গাজীপুর জেলার জয়দেবপুর থানার হায়দারাবাদ এলাকার মৃত সেলিমের ছেলে তানভীর মাহতাব (২৮)।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মহানগরীতে অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

জৈন্তা বার্তা/আরআর