ছবি : সংগৃহীত
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সকালে মহানগরীর বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওই ছাত্রীর নাম তাহমিনা আক্তার জেরিন (১৮)। সে মহানগরীর অগ্রগামী সরকারি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নবী উদ্দিন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। পুলিশ তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে।
জৈন্তা বার্তা/আরআর




