বিশ্বনাথে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স শাখার আয়োজনে দোয়া মাহফিল
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৫৩ AM

বিশ্বনাথে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স শাখার আয়োজনে দোয়া মাহফিল

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৫:৫৭:২৯ PM

বিশ্বনাথে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স শাখার আয়োজনে দোয়া মাহফিল

নিজস্ব


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্হতা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় সিলেটের বিশ্বনাথে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম বিশ্বনাথ ফ্রান্স শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সোমবার (২২ ডিসেম্বর) বাদ আছর বিশ্বনাথ পৌর শহরের জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ মাদ্রাসার হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথের মাওলানা হাফিজুল ইসলাম, মাওলানা আব্দুস শাকুর, হাফিজ মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা হাবিবুল্লাহ খান, মাওলানা নাসির উদ্দীন, কলেজ ছাত্রদল নেতা রুজেল আহমদ, আমজাদ হোসেন সহ নানান শ্রেণি পেশার মানুষ।দোয়া পরিচালনা করেন, জামেয়ার শিক্ষা সচিব মাওলানা নিজাম উদ্দিন।

জৈন্তাবার্তা/সুলতানা