ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিয়ানীবাজার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিতি জানান।
মনোনয়নপত্র সংগ্রহকালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘বিয়ানীবাজারে বিএনপি ও অঙ্গ-সংগঠন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় হবেই, ইনশা আল্লাহ।’
তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারগিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ছালিক আহমদ চৌধুরী; জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের; সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও মশিকুর রহমান মুহি; শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ; বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর; গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ মামুন ও নজরুল ইসলাম; বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন; গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল; উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম তাজুলসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




