ছবি:সংগৃহীত
বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক, দলটি সবসময় মানুষের পাশে থেকে মানবতার পক্ষে কাজ করে এসেছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে-এমন মন্তব্য করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডের লালদীঘিরপাড়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের কথা বিবেচনা করে বিএনপি সবসময় মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মানবিক সমাজ গঠনে দলের অঙ্গীকার অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সর্বস্তরের নেতাকর্মীরা নিয়মিতভাবে মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সহসভাপতি রিসায়দ আজিম হক আদনান, প্রচার সম্পাদক লুৎফুর রহমান মোহন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম মতছির, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তায়েফ ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ।
এছাড়াও দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম পিন্টু, লালদীঘিরপাড় জামে মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক ও পঞ্চায়েত কমিটির সভাপতি ইমাদ মিয়া, বিশিষ্ট মুরব্বী আব্দুল মজিদ টিয়া মিয়া, লালদীঘিরপাড় মণিপুরী সম্প্রদায়ের সভাপতি রাম গোপাল শর্মা রানা সিংহ, হিন্দু সম্প্রদায়ের সভাপতি নিলু দেব, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




