গণমাধ্যমে হাম*লার ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাবের তীব্র নি*ন্দা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৭ AM

গণমাধ্যমে হাম*লার ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাবের তীব্র নি*ন্দা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৯:৩০:৪৩ PM

গণমাধ্যমে হাম*লার ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাবের তীব্র নি*ন্দা

ছবি:সংগৃহীত


দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগ এবং প্রথম আলোর সিলেট ব্যুরো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকায় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে নাশকতামূলক হামলার ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় সিলেটেও প্রথম আলোর ব্যুরো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় সাংবাদিক সমাজে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে ক্লাব নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সে হিসেবে সাংবাদিক ও সংবাদপত্রের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ