জকিগঞ্জে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের চারটি মানবিক প্রকল্প বাস্তবায়ন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৭ AM

জকিগঞ্জে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের চারটি মানবিক প্রকল্প বাস্তবায়ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০১:০৩:৪৬ AM

জকিগঞ্জে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের চারটি মানবিক প্রকল্প বাস্তবায়ন

ছবি: জৈন্তা বার্তা


সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে চারটি মানবিক ও জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ফ্রি খৎনা ক্যাম্প, ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প, নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন এবং একটি অসহায় পরিবারের গৃহ পুনর্নির্মাণে আর্থিক সহায়তা প্রদান।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে বারহাল ইউনিয়নের শাহগলি বাসস্ট্যান্ড সংলগ্ন চেয়ারম্যান জাকির আহমদের বাড়িতে প্রথমে ফ্রি খৎনা ও ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করেন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ। ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করে বারহাল ছাত্র পরিষদ।

এরপর এক অসহায় পরিবারের গৃহ পুনর্নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে ইউনিয়নের চক-বারকুলি এলাকায় নিরাপদ পানির সংকট দূরীকরণে স্থাপিত একটি টিউবওয়েলের উদ্বোধন করা হয়।

ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন-এর সভাপতিত্বে এবং রোটারিয়ান আহমদ রশীদ চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শিশির রঞ্জন সরকার, ডেপুটি কো-অর্ডিনেটর ডি-৬৫ রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ডি-৬৫ আইপিপি আব্দুর রহমান, রোটারিয়ান পিপি মো. জিয়াউল হক, রোটারিয়ান পিপি ড. এম শহিদুল ইসলাম (এডভোকেট), রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামসুদ্দিন, রোটারিয়ান জুবায়ের আহম্মেদ ও রোটারিয়ান নিশি কান্ত দাস।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়জুল ইসলাম চৌধুরী, সাদিকুর রহমান চৌধুরী, সাদিক আহমদ তাপাদার, শাফায়াত রশীদ চৌধুরী, শহিদ আহমদ, সুলেমান আহমদ, সাঈদ আহমদ, তাওহীদ আহমদ, হোসাইন আহমদ, ছদিওল লাবিব আহমদ, সাম্মাম আহমদ, মারুফ আহমদ, রিফাত আহমদ, মেহেদী রেজা চৌধুরী, শাহরিয়ার আহমদসহ অনেকে।

বক্তারা বলেন, মানুষের সেবা ও মানবতার কল্যাণ সাধনই রোটারির মূল ব্রত। যে কোনো দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোটারিয়ানরা প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে যেমন, বর্তমানেও তেমনি ভবিষ্যতেও রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল আর্তমানবতার কল্যাণে কাজ করে যাবে।

তারা আরও বলেন, মানবসেবার অংশ হিসেবেই এই ফ্রি খৎনা ও ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প, টিউবওয়েল স্থাপন এবং গৃহ পুনর্নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ