পদোন্নতি পেলেন মাউশি সিলেটের সহ-পরিচালক প্রতাপ চৌধুরী
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৭ AM

পদোন্নতি পেলেন মাউশি সিলেটের সহ-পরিচালক প্রতাপ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০১:৫১:০১ PM

পদোন্নতি পেলেন মাউশি সিলেটের সহ-পরিচালক প্রতাপ চৌধুরী


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

২৬তম বিসিএস (সাধারণ-শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত প্রতাপ চৌধুরী বিয়ানীবাজার সরকারি কলেজে প্রভাষক হিসেবে চাকরিজীবন শুরু করেন। পরবর্তীতে সিলেট সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সিলেট এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

সিলেট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক থাকাকালে তিনি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ছিলেন এবং ২০১৩-১৪ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ গ্রুপ সম্পাদক মনোনীত হন।

ছাত্রজীবনে তিনি সাংবাদিকতা পেশার সাথেও জড়িত ছিলেন। তিনি দৈনিক সংবাদ’র শাবিপ্রবি প্রতিনিধি ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০০১-২০০৩ সেশনের কার্যনির্বাহী (তৃতীয়) কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর স্ত্রী তপতী রায় দক্ষিণ সুরমাস্থ লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১ কন্যাসন্তান ও ৩ পুত্রসন্তানের জনক।

জৈন্তা বার্তা/আরআর