ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ট্যালেন্ট আইডিয়াল একাডেমিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীদের উত্তরণ উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তরণের বিষয়টি প্রকাশ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের পরিচালক মাওলানা শাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশা কিন্ডারগার্টেনের সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, অঙ্গারজুর আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয় পরিচালক মুফতি মাওলানা আল আমিন, বিদ্যালয়ের পরিচালক ও প্রত্যাশা কিন্ডারগার্টেনের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, প্রত্যাশা কিন্ডারগার্টেনের সদস্য হারুন আহমদ এবং প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আহসানুল হক। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ট্যালেন্ট আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক জসীমউদ্দীন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




