এবার মুক্তাদিরের মুখে আরিফের প্রশংসা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৪৮ AM

এবার মুক্তাদিরের মুখে আরিফের প্রশংসা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ১২:৪২:০২ AM

এবার মুক্তাদিরের মুখে  আরিফের প্রশংসা

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির চেয়ারপার্সনেসর উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর ভ‚মিকার প্রশংসা করেছেন দলটির চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। 

আরিফের প্রশংসা করে খন্দকার মুক্তাদির বলেছেন, মেয়র হিসেবে তার (আরিফুল হকের) পারফরমেন্স অনেক ভালো ছিলো। তার অনেক সীমাবদ্ধতার মধ্যেও তিনি অনেক কাজ করেছেন। পূর্বসূরীর সাথে যদি তুলনা করেন তাহলে তাকে হাই মার্ক দিতেই হবে। মঙ্গলবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির এমনটি বলেন। 

আসন্ন সংসদ নির্বাচনে খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আর আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনে প্রার্থী করেছে বিএনপি। 

সিলেটে বিএনপিতে আরিফুল হক ও খন্দকার মুক্তাদিরের অবস্থান দুই মেরুতে। এই দুই নেতার নেতৃত্বে সিলেট বিএনপি দুই বলয়ে বিভক্ত। যদিও এই নেতা প্রকাশেষ্য তারা অস্বীকার করে আসছেন। তবে বিভিন্ন সময় মুক্তাদির ও আরিফ অনুসারীদের মধ্যে বিভক্তির বিষয়টি স্থানীয় রাজনীতিতে আলোচনায় এসেছে। তবে মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে আলিফের উচ্ছ¡সিত প্রশংসাই করলেন মুক্তাদির। 

আওয়ামী লীগ সরকারের আমলে টানা ১০ বছর সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন আরিফ। এই সময়ে আরিফের কাজের প্রশংসা করে মুক্তাদির বলেন, আমি তার (আরিফুল হকের) উত্তরসূরীর (আনোয়ারুজ্জামান চৌধুরী) সাথে তুলনা করবো না, তিনি মাত্র ৫/৬ ছিলেন। কিন্তু তার পূর্বসূরীর (বদরউদ্দিন আহমদ কামরান) সাথে যদি তুলনা করেন, তিনি যে পরিমান কাজ করেছেন তাও আবার সরকারী দলের বাইরে থাকা অবস্থায়, বিরোধী দলের মেয়র হয়ে, জাস্ট ফেনমেনোন (বিস্ময়কর)। 

মুক্তাদির বলেন, তিনি (আরিফ) খাল উদ্ধারের জন্য চেষ্টা করেছেন, যতটুকু চেষ্টা করেছেন ততটুকু ফল পেয়েছেন। দৃষ্টিনন্দন অনেকগুলো ওয়াকওয়ে করেছেন। সিলেটের মন্দির, মসজিদ, মণিপুরী সম্প্রদায়ের উপসনালয় এগুলোর জায়গায় জায়গায় তার হাতের ছোঁয়া রয়েছে। 

গত ১০ বছরে আরিফুল হকের পারফরম্যান্স তার পূর্বসূরীর সাথে যদি তুলনা করেন তাহলে তাকে হাই মার্ক দিতেই হবে, বলেন মুক্তাদির। 

তবে এই সময়ে সিটি করপোরেশনের কর্মকান্ডের সমালোচনা করে সিলেট-১ আসনের এই বিএনপির প্রার্থী বলেন, একই সাথে সিটি করপোরেশন হিসেবে যদি সিলেটের কথা বলেন তাহলে সিটি করপোরেশনের পাফরমেন্স অনেক অনুজ্জ্বল ছিলো। তুলনামূলকভাবে খুলনা-রাজশাহীতে অনেক বেশি বরাদ্ধ ছিলো, সেখানকার রাস্তা অনেক প্রশস্ত হয়েছে, শহরগুলো অনেক বড় হয়েছে। সেই পরিমান বরাদ্ধ সিলেট পায়নি। 

তখনকার রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণ্এেমনটি হয়েছে বলেও মনে করেন খন্দকার আব্দুল মুক্তাদির। বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নে বরাদ্ধ অনেক বাড়ানো হবে এবং পারিকল্পিত উন্নয়ন হবে বলেও জানান তিনি। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ