প্রতীকী ছবি
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জামাল মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি এলাকায় চাঙ্গিল ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত জামাল মিয়া উপজেলার মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে জৈন্তাপুর বাজারে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জামাল মিয়ার।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার সার্জেন্ট তারেক আহমেদ রৌদ্র। তিনি বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




