সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ১৭ পরগনা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিগত মাসের সভার কার্যবিবরণীর রিপোর্ট পেশ করা হয়। পরবর্তীতে চলতি মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রেরিত সকল নীতিমালা, বিধিনিষেধ, প্রচার-প্রচারণা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় পুরো উপজেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে স্ব স্ব অবস্থান থেকে সকলকে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।
পাশাপাশি সভায় আসন্ন নতুন বছরকে সামনে রেখে ইংরেজি নববর্ষ, বড়দিন ও চলমান পর্যটন মৌসুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাস্তাঘাটে যানজট নিরসন, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, পর্যটকদের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়েছে।
এ ছাড়াও নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পাড়ি দিয়ে অস্ত্র আসা বন্ধ, চোরাচালান রোধ, চোরাই পণ্য পরিবহন রোধসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভায় জানানো হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে পাহাড়-টিলা কর্তন বন্ধ, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু-পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত টাস্কফোর্স গঠন করে অভিযান অব্যাহত রয়েছে। এই সমস্ত সমস্যার স্থায়ী সমাধানে সামাজিক সচেতনতা বৃদ্ধিকল্পে স্থানীয় জনপ্রতিনিধি ও শালিস ব্যাক্তিত্বদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসিন আহমেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, শ্রীপুর বিওপি ও জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝিনুক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, পল্লী কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক হারুণ অর রশিদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, গণমাধ্যমকর্মী ইমাম উদ্দিন, সাজ উদ্দিন সাজুসহ অন্যান্যরা।
জৈন্তা বার্তা/আরআর




