তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে আসছেন দক্ষিণ সুরমার আবেদ রাজা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৪৮ AM

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে আসছেন দক্ষিণ সুরমার আবেদ রাজা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ০৮:০৭:৪৩ PM

তারেক রহমানের  সফরসঙ্গী হিসেবে আসছেন দক্ষিণ সুরমার  আবেদ রাজা

ছবি:সংগৃহীত


দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার সকালে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে দেশের মাটিতে পা রাখছেন। লন্ডন স্থানীয় সময় ভোর সোয়া ৬টায় তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। তাকে বহনকারী বিমানটি সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে এক ঘণ্টা যাত্রাবিরতির পর বেলা ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

দলের শীর্ষ নেতার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির পক্ষ থেকে সারাদেশে বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে দেশে আসছেন সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ঢাকায় অবস্থান করে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে অংশ নেবেন। পরবর্তীতে আগামী ২৮ ডিসেম্বর সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।

সিলেটে পৌঁছে আবেদ রাজা তার ঘনিষ্ঠজন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এবং সিলেট-৩ আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিকের বিজয় নিশ্চিত করতে নির্বাচনী প্রচার-প্রচারণা ও সভা-সমাবেশে অংশ নেবেন বলে তিনি জানিয়েছেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ