করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৪৭ AM

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ০৮:৩৩:২৩ PM

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

ছবি:সংগৃহীত


ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় করিম উল্লাহ মার্কেটের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদাৎ হোসেন, সহকারী কমিশনার (ক্রাইম-২) জমশেদ আলম, করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী সানা উল্লাহ ফাহিম ও কুদরত উল্লাহ ফায়ের।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল ওদুদ পাবেল। সভা পরিচালনা করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মুরাদুজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন মার্কেট ম্যানেজার মো. জামাল মিয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি শাহজাহান কবির, যুগ্ম সম্পাদক ইফফাত জাহান শুভ, সিনিয়র সদস্য মোশাররফ হোসেন ও রফিকুল ইসলামসহ সদস্য জাকারিয়া আহমদ, শাহিদ আহমদ, আজাদ উদ্দিন, কামরুল ইসলাম, জাহিদুর রহমান, মারুফ আহমদ, জসীম আহমদ ও মাসুদ রানা প্রমুখ।

সভায় বক্তারা ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার, চুরি ও ছিনতাই প্রতিরোধ, যেকোনো ধরনের হয়রানি বন্ধ, বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরলে অতিথিবৃন্দ তা মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় করিম উল্লাহ মার্কেটের বিপুলসংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ