ছবি:সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃত আলী আকবর (৫৩) ,পিতা-আব্দুল হালিম মিয়া,সাং উত্তর ঢালারপাড়। তিনি ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান
বুধবার (২৪ডিসেম্বর )ভোর রাতের দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ এলাকা হতে তাকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান,গ্রেফতারকৃতকে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-৫, তারিখ- ০৩/০৯/২০২৪; ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯; মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




