তারেক রহমানের স্বদেশ আগমনে বিশ্বনাথে আনন্দ মিছিল
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৪৮ AM

তারেক রহমানের স্বদেশ আগমনে বিশ্বনাথে আনন্দ মিছিল

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ০৯:৩০:৪৫ PM

তারেক রহমানের স্বদেশ আগমনে বিশ্বনাথে আনন্দ মিছিল

ছবি:সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ আগমন উপলক্ষে বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন থেকে ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিলে বিভিন্ন স্লোগান দেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পর দশঘর ইউনিয়নের পীরের বাজার এলাকায় এ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিল শেষে দশঘর ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং বিশ্বনাথ উপজেলা যুবদলের সদস্য আলী আহমদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ আরিফ আলী ও দশঘর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রকিব আহমদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন ইউপি যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রশিদ আহমদ, সহ-সভাপতি নুরুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল আমীন, উপজেলা কৃষক দলের সদস্য মামুনুর রশীদ, ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মুন্না রাজু এবং ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ।

পথসভা ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা নানু মিয়া, রাজন আহমদ, রুপু মিয়া, শমসের মিয়া, ছাদ মিয়া, দুলু মিয়া, লাল মিয়া, জাহিদুল ইসলাম, হুসাইন, জাকির হোসেন, বদরুল, মুনসুর, রুয়েল আহমদ, সাব্বির; স্বেচ্ছাসেবক দল নেতা ছাব্বির মিয়া, সুহেল আহমদ, নুনু মিয়া, মৌহাজি; কৃষক দলের আতিক মিয়া, মইনুল ইসলাম, শাকিল আহমদ এবং ছাত্রদল নেতা সাকিল, রুমেল, কিবরিয়া, সুহাগ প্রমুখ।

পথসভায় বক্তারা সিলেট-২ আসনে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনাকে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ