সিলেটের দুটি আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় পার্টির নেতা সেলিম উদ্দিন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৪৭ AM

সিলেটের দুটি আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় পার্টির নেতা সেলিম উদ্দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ১০:০৫:২২ PM

সিলেটের দুটি আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় পার্টির নেতা সেলিম উদ্দিন

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার দুটি আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন।

তিনি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, সেলিম উদ্দিন ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পালন করেন।

সিলেট-৫ ও সিলেট-৬ এলাকার মানুষের কাছে তিনি জনপ্রিয় একজন নেতা। সিলেট ৫ এর সংসদ সদস্য হিসেবে তিনি মানুষের প্রিয় নেতায় পরিনত হয়েছিলেন তাঁর আচরন ও কাজের মাধ্যমে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ