জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৬ AM

জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০৩:০৯:৩১ PM

জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন


সিলেটের জৈন্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে খ্রিস্টান ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উপজেলার চিকনাগোল প্রেস বিটারিয়ান চার্চে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা চার্চে সকাল থেকে জড়ো হতে থাকেন। দিনভর যিশুখ্রিস্টের পবিত্র বানী প্রচারের মধ্য দিয়ে চলে বড়দিনের আনুষ্ঠানিকতা।

চার্চের প্রধান চাস্টার ফিলিপ সমাদ্দার উপস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিকট যিশুখ্রিস্টের শান্তির বাণী প্রচার করেন। পরে সম্মিলিতভাবে সকলে সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে যিশুখ্রিস্টের জন্মদিন ও বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

দুপুর ১২টায় চিকনাগোল প্রেস বিটারিয়ান চার্চ পরিদর্শনে আসেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। এ সময় তিনি শুভ বড়দিন উদযাপন উপলক্ষে চার্চে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় বড়দিন উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ স্ব স্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে।

তিনি বলেন, আজ বড়দিন উদযাপন উপলক্ষে মান্যবর জেলা পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি। অদূর ভবিষ্যতে জৈন্তাপুরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সিলেট জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা, মাইকেল কুমার শর্মা, এলবার্ট বিশ্বাস, ফিলিমন বিশ্বাস ও এডু বিশ্বাসসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা/আরআর